1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
২০২৫ সালের মধ্যেই হতে পারে নির্বাচন: বললেন আইন উপদেষ্টা - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

২০২৫ সালের মধ্যেই হতে পারে নির্বাচন: বললেন আইন উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
নির্বাচন

২০২৫ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে ড. আসিফ নজরুল জানান, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রক্রিয়া চলছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি ভারত এই চুক্তি মানে তবে তাদের উচিত শেখ হাসিনাকে ফেরত পাঠানো। চুক্তিটি সঠিকভাবে মানলে তারা শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য।

ঢালাও মামলার বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, আগের সরকারের সময়ে সহযোগিতার মাধ্যমে গায়েবি মামলা হতো। এসব মামলা পুলিশের মাধ্যমে করা হতো এবং তৎকালীন বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হতো। বর্তমানে ঢালাও মামলা চলছে এবং পূর্বে যারা নির্যাতনের শিকার ছিলেন তারাই এসব মামলা দিচ্ছেন। নিরাপরাধ ব্যক্তিরা যেন শাস্তি না পায় তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে।

ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে ড. নজরুল বলেন, বর্তমান সরকার নিজে থেকে কোনো পদক্ষেপ নেবে না। তবে নিষিদ্ধ করার দাবি শক্তিশালী হলে ব্যবস্থা নেওয়া হবে। তাদের অতীত কার্যক্রম সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দেশবাসী তা দেখেছে। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে দ্রুতই সার্চ কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সম্পূর্ণভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের পথে রয়েছি। মানুষ এই নামটিই শুনতে চায় না।

সাকিব আল হাসান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিবের মতো জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশে আর আসেনি। তবে যখন আন্দোলনের সময় মানুষ প্রাণ হারাচ্ছিল, সাকিব তখন এমন ছবি পোস্ট করল, যেখানে দেখা গেল সে আনন্দ উপভোগ করছে।

তিনি আরও বলেন, আগে বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে খারাপ আচরণ করা হতো। আমার স্বপ্ন ছিল তাদের জন্য ভিআইপি সুবিধার ব্যবস্থা করা। আমি উদ্যোগ নিয়েছি এবং তাদের জন্য আলাদা লাউঞ্জ তৈরি হবে, যা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চালু হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..