1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন, দুর্গাপূজায় ২ দিনের ছুটির পরিকল্পনা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন, দুর্গাপূজায় ২ দিনের ছুটির পরিকল্পনা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত
ছুটির পরিকল্পনা

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ৬ দিনের ছুটি এবং ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি রাখা হয়েছে। পাশাপাশি শারদীয় দুর্গাপূজার জন্য ২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, দুই ঈদে সাধারণ ছুটির মেয়াদ এক দিন করে। ঈদের আগে ও পরে বাকি দিনগুলো নির্বাহী আদেশের মাধ্যমে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজার জন্য সাধারণ ছুটি বিজয়া দশমীর দিনে এবং নবমীর দিন নির্বাহী আদেশে ছুটির ব্যবস্থা থাকবে।

আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রমতে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন থাকে। তবে কোনো কোনো বছরে নির্বাহী আদেশের মাধ্যমে তা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, চলতি বছর দুর্গাপূজার জন্য বর্তমান সরকার নির্বাহী আদেশের মাধ্যমে এক দিন ছুটি বাড়িয়েছিল।

এ রকম পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির বৃদ্ধির প্রস্তাব দেয়। এই প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

আগামী বছর সাধারণ ছুটি হবে ১২ দিন এবং নির্বাহী আদেশের মাধ্যমে ১৪ দিন। গত বছরের তুলনায় মোট ৪ দিন ছুটি বেড়েছে।

অনুমোদিত ছুটির তালিকায় অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো: (ক) জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১২ (বার) দিনের সাধারণ ছুটি। এ ছুটির মধ্যে ৫টি সাপ্তাহিক ছুটির দিন (৩টি শুক্রবার ও ২টি শনিবার) অন্তর্ভুক্ত।

(খ) বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিনের নির্বাহী আদেশে সরকারি ছুটি; এর মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার ও ২টি শনিবার) থাকবে।

(গ) ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের বছরে অনধিক ৩ দিনের ঐচ্ছিক ছুটি গ্রহণের জন্য ধর্মীয় পর্বসমূহের বিবরণ।

অনুমোদিত ছুটির তালিকায় অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো: (ক) জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১২ (বার) দিনের সাধারণ ছুটি। এ ছুটির মধ্যে ৫টি সাপ্তাহিক ছুটির দিন (৩টি শুক্রবার ও ২টি শনিবার) রয়েছে।

(খ) বাংলা নববর্ষ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিনের নির্বাহী আদেশে সরকারি ছুটি; এর মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার ও ২টি শনিবার) থাকবে।

(গ) ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের বছরে সর্বাধিক ০৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগের জন্য ধর্মীয় পর্বসমূহের বিবরণ।

(ঘ) পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপনের জন্য ২ দিনের ঐচ্ছিক ছুটি। এ ছুটির মধ্যে একটি সাপ্তাহিক ছুটির দিন (০১টি শনিবার) থাকবে।

(ঙ) ২০২৫ সালের জন্য ১২ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটির প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ, প্রস্তাবিত মোট ছুটির সংখ্যা (০৯ দিনের সাপ্তাহিক ছুটির মধ্যে ৫টি শুক্রবার ও ৪টি শনিবার ছাড়া) ২৬ দিন।

উল্লেখ্য, ২০২৪ সালের অনুমোদিত মোট ছুটি (০২ দিনের সাপ্তাহিক ছুটি শুক্রবার ছাড়া) ছিল ২২ দিন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..