মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
“মাথায় চাপ, বুকে কষ্ট? একটুকরো ভালোবাসা দিতে পারে একটুখানি মিউ মিউ!”
অনলাইন ডেস্ক
ইদানীং শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে অনেকেই ঘরে বিড়াল পুষছেন। কিন্তু জানেন কি, শুধু আদর নয়—আপনার মানসিক সুস্থতা এবং হৃদয়ও রক্ষা করতে পারে এই লোমশ বন্ধুটি? বিড়ালের শরীরে থাকা এক আশ্চর্য হরমোন, অক্সিটোসিন, এর পেছনে মূল ভূমিকা রাখে।
যখন আপনি আপনার পোষা বিড়ালকে কোলে নেন, আদর করেন বা তার ঘেঁষে বসেন, তখন তার শরীর অক্সিটোসিন নিঃসরণ করে। একই সময় আপনার শরীরেও এই হ্যাপি হরমোনের মাত্রা বেড়ে যায়, যা আপনার স্ট্রেস ও হতাশা নিমেষেই কমিয়ে দিতে পারে। অক্সিটোসিনকে ভালোবাসার হরমোনও বলা হয়, যা মুছে দিতে পারে একাকীত্ব আর মন খারাপের আঁধার।
গবেষণা বলছে, বিড়াল পাললে শুধু ডিপ্রেশন কমে না, বরং শরীরের কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রাও কমে আসে। এর ফলে স্নায়বিক প্রশান্তি আসে, নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ ও হৃদকম্পন। ওয়েলিয়া হেলথ-এর প্রকাশিত তথ্যে দেখা যায়, যারা নিয়মিত বিড়াল পোষেন, তাদের হৃদরোগের ঝুঁকি কমে প্রায় ৩০ শতাংশ।
তাই, একটুখানি ভালোবাসা আর একটু “মিউ মিউ”– আপনার মনের যত্ন নেয়ার পাশাপাশি হৃদয়টাকেও রাখতে পারে সুস্থ ও চনমনে।
আর আপনি ভাবছেন, বিড়াল শুধু অলস সময়ের সঙ্গী? না, সে তো আপনার “সাইলেন্ট থেরাপিস্ট”!