1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শ্বাসকষ্ট মানেই হাঁপানি নয় - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

শ্বাসকষ্ট মানেই হাঁপানি নয়

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার পঠিত
শ্বাসকষ্ট মানেই হাঁপানি নয়

ঋতু পরিবর্তনের সময় আবহাওয়া বদলানোর সঙ্গে সঙ্গে দেখা দেয় বিভিন্ন রোগের উপস্থিতি। এ সময় সর্দি, কাশি, হাঁচি, ও শ্বাসকষ্টের মতো সমস্যাগুলি বৃদ্ধি পায়। অনেকেই মনে করেন, শ্বাসকষ্ট হলে তা হাঁপানি বা অ্যাজমার জন্যই হচ্ছে। তবে শ্বাসকষ্টের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। অনেকের ধারণা, শ্বাসকষ্ট কেবল ফুসফুসের সমস্যায় হয়, যা সঠিক নয়। শরীরের অন্যান্য অসুস্থতাও শ্বাসকষ্টের কারণ হতে পারে।

শ্বাসকষ্টের ফুসফুসজনিত কারণ

১. ফুসফুসের যেকোনো সমস্যা শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে, যা মৃদু থেকে তীব্র হতে পারে। অ্যালার্জির কারণে হাঁপানি শীতকালে শ্বাসকষ্টের একটি প্রধান উৎস। তবে ফুসফুসের অন্যান্য রোগও এর জন্য দায়ী।

২. অ্যাজমার কারণে শ্বাসকষ্ট হলে রোগীরা নির্দিষ্ট সময় শ্বাসকষ্টের সমস্যা অনুভব করেন, যেখানে কাশি, কফ এবং শ্বাসযন্ত্রের আওয়াজসহ অ্যালার্জির ইতিহাসও থাকে।

৩. কিছু রোগী সারা বছর শ্বাসকষ্ট, কাশি ইত্যাদির সমস্যায় ভোগেন। অ্যাজমার মতো ক্রনিক ব্রঙ্কাইটিস বা এমফাইসেমার কারণে শীতকালে এটি তীব্র হতে পারে এবং সাধারণত এসব রোগীরা ধূমপায়ী হন।

৪. ফুসফুসে যক্ষ্মা, ক্যানসার, বা নিউমোনিয়া হলে, অথবা ফুসফুসে পানি, রক্ত বা বাতাস জমা হলে শ্বাসকষ্ট দেখা দেয়, যা অন্যান্য উপসর্গের সঙ্গে থাকে।

শ্বাসকষ্টের অন্যান্য কারণ

১. হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা শ্বাসকষ্টের কারণ হতে পারে, বিশেষ করে হার্ট ফেইলিউর। এর ফলে রোগীর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হতে থাকে।

২. জন্মগত হার্টের ত্রুটি, রক্ত সঞ্চালনে বাধা, বা হৃৎপিণ্ডের চারপাশে পানি জমা হলেও শ্বাসকষ্ট হতে পারে। এগুলোর সঙ্গে বুক ধড়ফড়, ব্যথা এবং পা ফোলা দেখা যায়।

৩. রক্তস্বল্পতা হলে সাধারণত কিছু পরিশ্রমেই শ্বাসকষ্ট অনুভূত হয়। স্থূল মানুষের ক্ষেত্রে অল্প হাঁটাহাঁটিতেও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। থাইরয়েড হরমোনের অসুস্থতার কারণে অনেক রোগী শ্বাসকষ্টের অভিযোগ করেন।

৪. কখনও কখনও মানসিক চাপের কারণে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি হতে পারে।

শ্বাসকষ্টের কারণ চিহ্নিত করা অত্যন্ত জরুরি। সঠিক কারণ নির্ধারণের মাধ্যমে চিকিৎসা না করলে শ্বাসকষ্টের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এটি রোগীর শারীরিক কষ্ট বাড়ানোর পাশাপাশি জটিল অবস্থায় চলে যেতে পারে, এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে।

রোগীর ইতিহাস এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করে শ্বাসকষ্টের সঠিক কারণ নির্ধারণ করে দ্রুত চিকিৎসা করা উচিত। এজন্য শ্বাসকষ্ট দেখা দিলে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

ডা. সাইফ হোসেন খান, মেডিসিন কনসালট্যান্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..