রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সাদিকা জাহান
রমজানের পবিত্র মাসে ইফতারে হালিম একটি অতি জনপ্রিয় ও পুষ্টিকর খাবার। সারাদিন রোজা রাখার পর শরীরে পুষ্টির ঘাটতি পূরণে হালিম অত্যন্ত কার্যকর। উচ্চ প্রোটিনসমৃদ্ধ এই খাবারটি মুখরোচক হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকরও বটে। অনেকেই মনে করেন যে হালিম তৈরি করা জটিল, তবে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে বাড়িতেই তৈরি করা যায় মজাদার হালিম।
উপকরণ হালিম তৈরি করতে প্রয়োজন হবে—
প্রস্তুত প্রণালী প্রথমে একটি পাত্রে সব ডাল ও চাল নিয়ে পরিমাণমতো পানি, লবণ, হলুদ ও একটি কাঁচা মরিচ দিয়ে সেদ্ধ করুন। অন্যদিকে আরেকটি পাত্রে তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এবার খাসির মাংস যোগ করে ৫ মিনিটের মতো ভাজুন।
এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলা ও লবণ দিয়ে মাংস ভালোভাবে কষান। মাংস সেদ্ধ হয়ে তেল উপরে উঠে আসলে সিদ্ধ ডাল ও চালের মিশ্রণে ঢেলে দিন। মাঝারি আঁচে ১০ মিনিট ধরে নাড়তে থাকুন, যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায়।
পরিবেশন পদ্ধতি হালিম তৈরি হয়ে গেলে ওপরে বেরেস্তা, লেবু কুচি, ধনেপাতা ও পুদিনা পাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন। স্বাদে সেরা এবং পুষ্টিগুণে ভরপুর এই হালিম ইফতারে এক অনন্য স্বাদ যোগ করবে।