1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শীতে সুস্থ থাকতে এই ৫ খাবার আপনার ইমিউনিটি বাড়াবে - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

শীতে সুস্থ থাকতে এই ৫ খাবার আপনার ইমিউনিটি বাড়াবে

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৯ বার পঠিত
৫ খাবার
this is a collected or created picture for Janatar Jagoron news.

দিন দিন তাপমাত্রা নিচে নামছে, শীতের অনুভূতি জেঁকে বসছে। আর এই শীত-শীত ভাবের সাথে বাড়ছে সর্দি-কাশি ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। মূলত শীতকালীন আবহাওয়ায় ভাইরাস এবং ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে।

বিশেষত, যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, তাহলে বিপদ অনেক বেড়ে যায়। তাই এই সময় স্বাস্থ্য ভালো রাখতে ইমিউনিটি শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতে শরীর সুস্থ রাখতে কিছু নির্দিষ্ট খাবারের প্রয়োজন। এগুলি খেলে অসুস্থ হওয়ার ঝুঁকি কমে।

কোন খাবারগুলো? চলুন, দেখে নেওয়া যাক।

সবুজ শাক-সবজি
পালং শাক, ব্রকলি প্রভৃতি সবজি স্বাস্থ্যর জন্য অত্যন্ত উপকারী। এইসব শাক-সবজি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ এবং ফাইবারে ভরপুর।
এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা নিয়মিত সবুজ শাক-সবজি খান, তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

আদা
আদা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। আদাতে প্রচুর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে।
এটি মেটাবলিজম বাড়ানোর পাশাপাশি, ইমিউনিটি শক্তিশালী করতে সহায়তা করে।

তুলসী
শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নয়, তুলসী অন্যান্য নানা সমস্যাতেও উপকারি। এটি কাশি, উদ্বেগ, ক্লান্তি এবং মানসিক চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করে। তুলসীতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য।

ভিটামিন-সি সমৃদ্ধ খাবার
ভিটামিন-সি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী। এটি শ্বেত রক্ত কণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে। শীতে প্রতিদিন লেবু, আমলকি বা অন্যান্য ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খাওয়া নিশ্চিত করুন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হবে।

রসুন
রসুন নিয়মিত খাওয়ার মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। এতে রয়েছে অ্যালিসিন নামে একটি উপাদান, যা ইনফেকশন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়া, নিয়মিত রসুন খেলে অনেক জটিল রোগের ঝুঁকি কমে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..