1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গরমে আম খাওয়ার সঠিক সময় ও পরিমাণ জানুন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

গরমে আম খাওয়ার সঠিক সময় ও পরিমাণ জানুন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৩৪ বার পঠিত
আম খাওয়ার সঠিক সময়

এই গরমে আম খাচ্ছেন তো? জেনে নিন কখন, কতটুকু আর কীভাবে খেলে শরীর থাকবে সুস্থ, ওজন থাকবে নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক

বাজারে আমের রাজত্ব চলছে! নানা ফলের ভিড়েও আমের প্রতি সবার টান যেন আলাদা। গন্ধ, স্বাদ, রঙ—সবকিছুতেই আম অতুলনীয়। কিন্তু এই মিষ্টি ফলটি খাওয়ার সময় পুষ্টিগুণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ জানতে কে কতটুকু খেতে পারবেন, কখন খাবেন, আর কোন ভুলে বিপদ ডেকে আনতে পারেন!

১০০ গ্রাম খোসা ও আঁটি ছাড়া আমে থাকে ৬৫ থেকে ৭৫ ক্যালরি, ১৭ গ্রাম শর্করা, ভিটামিন-এ প্রায় ২২০০ মাইক্রোগ্রাম, পটাশিয়াম ১০০ মিলিগ্রাম, লৌহ ১.৫ মিলিগ্রাম ও লাইকোপেন প্রায় ১২ মিলিগ্রাম। অন্যদিকে ১০০ গ্রাম ভাতে ক্যালরি থাকে প্রায় ১২৫ এবং কার্বোহাইড্রেট ২৫ গ্রাম। অর্থাৎ, ক্যালরির দিক দিয়ে ভাত বেশি হলেও পুষ্টিগুণে আম এগিয়ে।

বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিমাণে ও সময়মতো আম খেলে এটি ভাত বা অন্য শর্করাজাতীয় খাবারের বিকল্প হতে পারে। যেমন: সকালের নাশতায় যদি ৭০ গ্রাম রুটি, একটি ডিম ও সবজি খান, তাহলে একই ক্যালরির বিকল্প হিসেবে ২৫০ থেকে ৩০০ গ্রাম আম খাওয়া যায়। এটি প্রায় দুই থেকে তিনটি মাঝারি আমের সমান। তবে সঙ্গে অন্য কোনো শর্করা খাওয়া যাবে না।

অনেকেই রুটি, দুধভাত বা মুড়ির সঙ্গে আম খেয়ে থাকেন—যা একসঙ্গে অনেক শর্করা দিচ্ছে। ফলে রক্তে শর্করার মাত্রা হুট করে বেড়ে যেতে পারে। ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এটি হতে পারে ভয়াবহ।

ভুল ধারণা আছে, খালি পেটে আম খেলে গ্যাস্ট্রিক হয়। কিন্তু বাস্তবে মধ্য সকাল বা বিকেলের হালকা নাশতা হিসেবে আম খাওয়া নিরাপদ এবং উপকারী। তবে খেতে হবে নির্দিষ্ট নিয়মে।

আম খাওয়ার সময় যা মাথায় রাখবেন:

  • সকালের নাশতা বা দুপুরের মূল খাবারে আম খেতে চাইলে ভাত বা রুটির ক্যালরি বাদ দিয়ে খেতে হবে।
  • বিকেলের পর আম খাওয়া উচিত নয়। শরীরের ইনসুলিন কার্যকারিতা সন্ধ্যার পর কমে যায়।
  • আমের সঙ্গে রুটি, ভাত, মুড়ি বা দুধ খাবেন না।
  • আম জুস করে নয়, কাটা টুকরো করে চিবিয়ে খেতে হবে।
  • যারা হৃদ্‌রোগে ভুগছেন বা রক্তে ট্রাইগ্লিসারাইড বেশি, তারা কম খাওয়ার অভ্যাস করুন।
  • কিডনির রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শে আম খাবেন।
  • ওজন নিয়ন্ত্রণে থাকলে অন্যান্য কার্বোহাইড্রেট কমিয়ে আম খেতে হবে।
  • শিশুদের ক্ষেত্রে বয়স ও ওজন অনুযায়ী পরিমাণ নির্ধারণ করা জরুরি।

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পুষ্টি কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, “আম খেতে হলে ক্যালরি গুনে খেতে হবে, শুধু স্বাদ নয়—স্বাস্থ্যও বিবেচনায় নিতে হবে।

স্মার্ট খাওয়া মানেই স্বাস্থ্য সচেতন থাকা। আমের মিষ্টি স্বাদ উপভোগ করুন, তবে বুঝেশুনে খেয়ে রাখুন শরীরও ফিট।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..