1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ওজন মাপার আগে যে বিষয়গুলো জানা জরুরি - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

ওজন মাপার আগে যে বিষয়গুলো জানা জরুরি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত
ওজন মাপা

সুস্থ থাকতে চাইলে বয়স অনুযায়ী সঠিক ওজন ধরে রাখা অত্যন্ত জরুরি। সুস্থ থাকার জন্য সপ্তাহে অন্তত পাঁচ দিন শারীরিকভাবে সক্রিয় থাকা, সুষম খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত ঘুম অপরিহার্য। সঠিক ওজনের নিয়ন্ত্রণে রাখলে জীবনযাত্রার পথ সুগম হয় এবং আপনাকে স্বাস্থ্যকর জীবনযাত্রায় আরও অনুপ্রাণিত করে। তবে, ওজন মাপার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।

• সঠিকভাবে ওজন মাপার জন্য সবচেয়ে ভালো সময় হলো সকালে ঘুম থেকে ওঠার পর। ঘুম থেকে উঠেই প্রথমে টয়লেটে যান, এরপর কিছু খাওয়া বা পান করার আগে ওজন মাপুন।

• গবেষণায় প্রমাণিত, নিয়মিত নিজের ওজন মাপার অভ্যাস ওজনে সবচেয়ে বেশি পরিবর্তন আনে। সপ্তাহে একবার ওজন মাপা উচিত। সপ্তাহে একাধিকবার ওজন মাপা থেকে বিরত থাকাই ভালো। কারণ শরীরের প্রতিদিনের পানির ওঠানামা ওজনকে প্রভাবিত করতে পারে। তাই, সপ্তাহে একবার ওজন মাপলে আরও সঠিক মাপ পেতে পারেন।

• ওজন স্কেলে সঠিক সংখ্যা দেখতে চাইলে, বিভিন্ন ভেরিয়েবলগুলোকে স্থিতিশীল রাখা জরুরি। যেমন প্রতিবার একই ধরণের পোশাক পরিধান করা এবং একই সময়ে ওজন মাপা উচিত।

• ব্যায়ামের মাত্রা বাড়ালে ওজন কিছুটা বাড়তে পারে। কারণ, এর ফলে শরীরে পেশীর বৃদ্ধি হতে পারে যা ওজন বাড়ানোর কারণ হতে পারে।

• সপ্তাহে একবার ওজন মাপার পাশাপাশি আপনার অগ্রগতি পর্যবেক্ষণ করা জরুরি। স্মার্টফোনের কোনো অ্যাপের মাধ্যমে আপনার ওজনের হিসাব সংরক্ষণ করে রাখতে পারেন। স্মার্ট স্কেলগুলো কেবলমাত্র ওজন নয়, বরং শরীরের অন্যান্য বিষয়ও পরিমাপ করে। যেমন, শরীরের চর্বি শতাংশ ও পেশীর গঠন, যা সামগ্রিক স্বাস্থ্যের ভালো ধারণা প্রদান করে।

• মনে রাখতে হবে, ওজন মাপার যন্ত্র আপনার উন্নতি মাপার সহায়ক একটি মাধ্যম হলেও এটি একমাত্র মাধ্যম নয়। অতএব, ওজন মাপার বিষয়টি যেন আপনার দুশ্চিন্তার কারণ না হয়, তা খেয়াল রাখা জরুরি। ওজন কমানোর জন্য অবাস্তব লক্ষ্য নির্ধারণ করবেন না। বাস্তবসম্মত লক্ষ্য নিয়ে ছোট ছোট ধাপে এগিয়ে যান এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন কমান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..