1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিশুর আত্মবিশ্বাস বাড়াতে মা–বাবার করণীয় কী? - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

শিশুর আত্মবিশ্বাস বাড়াতে মা–বাবার করণীয় কী?

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৫৯ বার পঠিত
শিশুর আত্মবিশ্বাস বাড়াতে

সন্তানের আত্মবিশ্বাস গঠনে প্রতিটি কথায় লুকিয়ে থাকে শক্তি, দায়িত্ব ও ভালোবাসা।
অনলাইন ডেস্ক

একজন আত্মবিশ্বাসী মানুষ গড়তে চাইলে শুরুর দায়িত্ব কিন্তু পরিবারকেই নিতে হয়। বিশেষ করে মা–বাবার ছোট ছোট আচরণই পারে শিশুর মনোজগতে গেঁথে দিতে আত্মবিশ্বাসের বীজ। শুধু ভালো খাবার, ভালো স্কুল বা দামি খেলনা নয়—সন্তানের সঙ্গে প্রতিদিনের আচরণ, সিদ্ধান্তে তার মতামতের মূল্য দেওয়া, ভুল করলেও পাশে থাকা—এসবই তার মানসিক দৃঢ়তা গড়ার মূল হাতিয়ার।

১. সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন:
আপনার সন্তানকে তার পছন্দের জামা, খেলনা বা নাশতার মেনু নিজেই বেছে নিতে দিন। এতে সে শিখবে নিজের রুচি ও মতামত প্রকাশ করতে, যা আত্মবিশ্বাস তৈরির প্রথম ধাপ।

২. জয়ের চেয়ে প্রচেষ্টার প্রশংসা করুন:
শিশু প্রথম না হলেও, তার সাহসিকতা ও অংশগ্রহণের প্রশংসা করুন। এতে সে বুঝবে চেষ্টা করাটাই আসল, ফল নয়।

৩. মনোযোগ দিয়ে শুনুন:
শিশু যখন কিছু বলছে, তখন তার চোখে চোখ রেখে শুনুন। আপনার গুরুত্ব দেওয়া শিশুর নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে শেখায়।

৪. মত প্রকাশের সুযোগ দিন:
ঘরের ছোটখাটো সিদ্ধান্তে তার মত জানতে চাইলেই সে নিজের চিন্তার মূল্য উপলব্ধি করে, যা তাকে বহির্বিশ্বে মুখ খুলতে শেখায়।

৫. ভালোবাসা জানান দিন:
শুধু কড়া চোখ নয়, শিশুর প্রাপ্য স্পর্শে উষ্ণতা, শব্দে ভালোবাসা। এসবই তার মনে নিরাপত্তা তৈরি করে, যা আত্মবিশ্বাসের পুষ্টি।

৬. ভুলকে শিক্ষা হিসেবে দেখান:
গ্লাস ভাঙা বা খেলায় হেরে যাওয়া—এসবকে শিশুর চোখে ব্যর্থতা নয়, শেখার ধাপ হিসেবে তুলে ধরুন।

৭. গুণের প্রশংসা করুন:
তার সদাচরণ, সহানুভূতি বা কৌতূহলকে বাহবা দিন। এতে সে নিজের ভেতরের গুণাবলি নিয়ে গর্বিত হবে।

৮. দায়িত্ব দিন, ভরসা রাখুন:
ব্যাগ গোছানো, প্লেট ধোয়া—এই ছোট কাজগুলোও তাকে শেখায়, “তুমিও পারো।”

৯. সীমিত ঝুঁকিতে উৎসাহ দিন:
নতুন খেলা, গাছে ওঠা—এতে শিশুর মধ্যে বেড়ে উঠবে সাহস আর আত্মবিশ্বাস।

১০. আপনি হোন আদর্শ:
আপনি নিজে যখন সাহসিকতা, স্থিরতা আর আত্মবিশ্বাস দেখান, আপনার সন্তান শেখে—”আমি পারি, কারণ মা–বাবাও পারেন।”

এই অভ্যাসগুলো শিশুর ভেতর থেকে গড়ে তোলে এক শক্ত ভিত—যা তাকে জীবনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী করে তোলে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..