1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কালো পোশাকেই লুকিয়ে আছে আত্মবিশ্বাস আর রুচির গল্প - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

কালো পোশাকেই লুকিয়ে আছে আত্মবিশ্বাস আর রুচির গল্প

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১০৩ বার পঠিত
কালো পোশাক

কালো পোশাক শুধু শোকের নয়, আত্মবিশ্বাস, রুচি আর শক্তির প্রতীক—এই রঙে লুকিয়ে আছে আপনার ব্যক্তিত্বের গভীরতা!
অনলাইন ডেস্ক

কালো—একটি রঙ, অসংখ্য অর্থ। কখনো এই রঙ শোক প্রকাশ করে, আবার কখনো তা রূপ নেয় রাজকীয় সৌন্দর্যে। নৈশভোজ, অফিস মিটিং, বা দৈনন্দিন কাজে—কালো পোশাক সবখানেই মানায়। তবু প্রশ্ন থাকে—কালো পোশাকে কি শুধুই রুচি প্রকাশ পায়, নাকি এর পেছনে কাজ করে মনস্তত্ত্বের গভীর রহস্য?

মনোবিজ্ঞান বলছে, যাঁরা কালো রঙের প্রতি আকৃষ্ট, তাঁরা আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাসম্পন্ন এবং আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হন। স্কয়ার হাসপাতালের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক বলছেন, কালো রঙে আগ্রহীরা সাধারণত ভেতর থেকে শক্তিশালী হয়ে থাকেন। তাঁরা সহজে কারও ওপর নির্ভর করেন না, বরং নিজের জায়গা নিজের মতো গড়ে তোলেন। তবে তাদের মধ্যে অনেকেই নিজের অনুভব বা ভাবনা আড়াল রাখতে ভালোবাসেন—তাঁদের মনে এক ধরনের রহস্যময়তা থাকে।

তবে শুধু মনোভাবেই নয়, কালো রঙ মানুষের আত্মপরিচয় তৈরিতেও সাহায্য করে। যাঁরা প্রথা ভেঙে পোশাকের রঙ হিসেবে কালোকে বেছে নেন, তাঁদের মধ্যে স্বতন্ত্রতা আর সাহস খুঁজে পাওয়া যায়। কোনো প্রকার নেতিবাচক ধ্যানধারণা বা সংস্কার তাদের এই পছন্দকে দমিয়ে রাখতে পারে না। বরং কালোর গভীরতাতেই খুঁজে পান নিজস্বতা।

ডিজাইনার রিফাত রেজা জানালেন, নতুন প্রজন্ম কালোকে যেভাবে গ্রহণ করছে, তাতে স্পষ্ট—তারা আর একে শুধু শোকের রঙ হিসেবে দেখে না। তবে বয়স্কদের অনেকেই এখনো কালো রংকে তেমনভাবে গ্রহণ করতে পারেন না। এখানে বয়স, অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গির বড় একটা প্রভাব কাজ করে।

তবে মনে রাখতে হবে—শুধু পোশাকের রঙ দেখে কারও চরিত্র বিচার করা যায় না। একজন মানুষ কোন রঙ পছন্দ করেন, তার চেয়ে বড় প্রশ্ন হলো—সে পোশাকে কতটা স্বচ্ছন্দ। আত্মবিশ্বাস আসলে পোশাকে নয়, আসে চোখে, আচরণে, এবং ভেতরের আত্মপ্রত্যয়ে। কালো যদি সেই আত্মপ্রত্যয়ের প্রতীক হয়, তবে তা নির্দ্বিধায় হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিত্বের পরিপূর্ণ প্রকাশ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..