1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খালি পেটে লবঙ্গ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা: কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, হাড় মজবুতকরণ ও শীতকালীন সর্দি থেকে মুক্তি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

খালি পেটে লবঙ্গ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা: কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, হাড় মজবুতকরণ ও শীতকালীন সর্দি থেকে মুক্তি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৬ বার পঠিত
লবঙ্গ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
this is a collected or created picture for Janatar Jagoron news.

লবঙ্গ বহু যুগ ধরে একটি জনপ্রিয় মসলা হিসেবে পরিচিত। বিশেষত এটি মাংস রান্নায় বহুল ব্যবহৃত হয়। আজকাল লবঙ্গ খিচুড়ি, পোলাও কিংবা মসলা চায়েও ব্যবহৃত হচ্ছে। আয়ুর্বেদিক ওষুধ তৈরিতেও লবঙ্গ তেল ব্যবহার হয়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে এক-দুটি লবঙ্গ চিবিয়ে খেলে বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা মেলে। এটি হৃদ্‌রোগ এবং ক্যানসারের মতো জটিল রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চলুন, খালি পেটে লবঙ্গ খাওয়ার কিছু নির্দিষ্ট উপকারিতা জেনে নিই।

১. কোষ্ঠকাঠিন্য দূর করে
লবঙ্গ হজমশক্তি বাড়াতে সহায়ক। এটি কোষ্ঠকাঠিন্য কমায় এবং অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে। পাচনতন্ত্রের কার্যকারিতা উন্নত করার পাশাপাশি পেটের ফাঁপাভাব ও অস্বস্তি দূর করে। লবঙ্গের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলি অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে।

২. মাথাব্যথা কমায়
লবঙ্গের ইউজেনল উপাদান প্রাকৃতিক বেদনানাশক হিসেবে কাজ করে। নিয়মিত খালি পেটে লবঙ্গ খেলে মাইগ্রেনসহ বিভিন্ন ধরনের মাথাব্যথা উপশম হয়।

৩. হাড় মজবুত রাখে
লবঙ্গে থাকা ম্যাঙ্গানিজ ও ফ্ল্যাভোনয়েড হাড়ের ঘনত্ব বাড়ায়। এটি হাড়ের টিস্যু মেরামত এবং জয়েন্টের ব্যথা উপশমে সহায়ক। বয়স্কদের পেশি ক্ষয় রোধেও এটি কার্যকর।

৪. শীতকালীন সুরক্ষা
শীতকালে সর্দি, ব্রঙ্কাইটিস, সাইনাস এবং ভাইরাসজনিত সংক্রমণ কমাতে লবঙ্গ সহায়ক। এতে থাকা অ্যান্টিভাইরাল ও রক্ত পরিশোধনকারী গুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৫. যকৃতের জন্য উপকারী
লবঙ্গের কুঁড়ি লিভারের জন্য সুরক্ষামূলক প্রভাব রাখে। পুষ্টিবিদ আরোশি গার্গ বলেন, এটি লিভার ডিটক্স করতে এবং নতুন কোষ তৈরিতে সহায়তা করে।

৬. রক্তে শর্করা নিয়ন্ত্রণ
লবঙ্গ ইনসুলিন নিঃসরণ উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এটি বিটা কোষের কার্যকারিতা বাড়ায়।

৭. বমি ভাব দূর করে
মর্নিং সিকনেস বা বমি বমি ভাব থাকলে খালি পেটে লবঙ্গ চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়। এটি মুখের লালার সঙ্গে মিশে বিশেষ ধরনের এনজাইম তৈরি করে, যা বমি ভাব কমাতে সাহায্য করে।

৮. দাঁতের যত্নে উপকারী
লবঙ্গ দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথা উপশমকারী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা প্রদাহনাশক গুণ মুখ ও মাড়ির প্রদাহ কমায় এবং নিশ্বাস সতেজ রাখতে সহায়তা করে।

প্রতিদিন সকালে খালি পেটে লবঙ্গ চিবালে মুখের জীবাণু দূর হয় এবং সারা দিন শ্বাস সতেজ থাকে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ মুখগহ্বর পরিষ্কার রাখতে সাহায্য করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..