1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে আক্রান্ত ৯৪৭ মৃত্যু তিন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে আক্রান্ত ৯৪৭ মৃত্যু তিন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২০২ বার পঠিত
হামের প্রকোপ

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন এবং মারা গেছেন ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৩ এপ্রিল) সংস্থাটির সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪২ জন। এই সময়ে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন এবং প্রাণ হারিয়েছেন ৩ জন।

এতে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে। অন্যদিকে, একই সময়ে সন্দেহজনকভাবে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯২ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনকভাবে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৯৪ জন।

গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ হাজার ৫২৭ জন রোগী বলে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..