1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১০ বার পঠিত
শিক্ষামন্ত্রীর পদত্যাগ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা রাজধানীতে সড়ক অবরোধ করেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেন আরও।

5. Full News Article

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজধানীর একাধিক স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। তারা ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি পূরণের আল্টিমেটাম দিয়ে তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

সড়ক অবরোধের কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডি এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা ভোগান্তির মুখে পড়েন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’ এবং ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পদত্যাগ না করলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..