1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না স্যার’ বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না স্যার’ বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২০৫ বার পঠিত
গুলি করি, মরে একটা, বাকিডি যায় না স্যার

গুলি করি, মরে একটা—এই কথা শুনে হেলমেট উঠল!
অনলাইন ডেস্ক

‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না স্যার’—এই কথাই এখন ফিরল বুমেরাং হয়ে। গত বছরের উত্তাল জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই মর্মান্তিক ভাষায় সতর্ক করেছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের তৎকালীন ডিসি ইকবাল হোসাইন। অবশেষে সেই পুলিশ কর্মকর্তার ভাগ্যে জুটলো বরখাস্তের অমোচনীয় কালিমা।

বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাঁর বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে পাঠানো হয়।

সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার, বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এটি পলাতক হিসেবে গণ্য হয় এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।

ভাইরাল হওয়া সেই আলোচিত ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা ইকবাল হোসাইন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..