1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাইটিভি চেয়ারম্যান নাসির সাথীর জামিন নামঞ্জুর - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

মাইটিভি চেয়ারম্যান নাসির সাথীর জামিন নামঞ্জুর

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত
ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর আদায়ের মামলায় সাথী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ,

মৃত্যুর ভয় ও শারীরিক নির্যাতনের হুমকি দেখিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগে করা মামলায় বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে আদালত তার জামিন আবেদনও নাকচ করেছেন।

বুধবার (৮ অক্টোবর) বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ জানান, বাদীর পক্ষ থেকে করা আবেদনের পর বিচারক নাসির উদ্দিন সাথীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জানুয়ারি নাসির উদ্দিন সাথী তার অফিসের নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে আমেরিকা সফরে পাঠান। বিদেশ সফর শেষে দেশে ফিরে অফিসে গেলে সাথী তাকে কুপ্রস্তাব দেয়। তাতে রাজি না হলে সাথী ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ আছে। বাদী পালানোর চেষ্টা করলে অন্য আসামিরা তাকে আটকে রাখে এবং ভয়ভীতি দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি একশ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়।

ঘটনার পর ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাসির উদ্দিন সাথীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আসাদুল হক বাবু হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..