1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ কবে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ কবে

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ কবে

পুনর্নিরীক্ষণের ফল আগস্টে, কে পাবে আশার আলো?
অনলাইন ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য সুখবর—আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশিত হতে পারে বহুল প্রতীক্ষিত ফলাফল। শনিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার। তিনি সংবাদমাধ্যমকে জানান, সময়মতো কাজ এগোচ্ছে।

তিনি বলেন, শিক্ষা বোর্ডের নীতিমালায় ৩০ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলেই আশাবাদী।

প্রসঙ্গত, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের ফল নিয়ে আপত্তি গ্রহণ করা হয়। যেসব শিক্ষার্থী নিজের ফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তারা টেলিটকের নির্ধারিত প্ল্যাটফর্ম ব্যবহার করে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণ বলতে প্রশ্নপত্র নতুন করে মূল্যায়ন নয়, বরং উত্তরপত্রের যোগ-বিয়োগে কোনো ভুল হয়েছে কি না, অথবা কোনো উত্তর ভুলক্রমে বাদ পড়েছে কি না—এসব খুঁটিনাটি দিক যাচাই করে চূড়ান্ত সংশোধন করা হয়।

টেলিটক ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ মো. ফজলে রাব্বী বলেন, রিভিউর আবেদন শুধু টেলিটক নম্বর থেকেই গ্রহণ করা হয়েছে। আবেদন পাঠানো হলে শিক্ষার্থীরা ফিরতি মেসেজে কনফার্মেশন ও ফি কর্তনের তথ্য পেয়ে যান।

উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণের হার আগের বছরের তুলনায় কিছুটা নিম্নমুখী। গণমাধ্যম জানায়, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে প্রায় ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এদের মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..