1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প

ভেনেজুয়েলায় স্বল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী কারাকাসে একাধিক ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যম জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্য অনুযায়ী, প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.১। এর উৎপত্তিস্থল ছিল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমে। রাজধানী কারাকাস থেকে কেন্দ্রস্থলের দূরত্ব ছিল প্রায় ১৬৮ কিলোমিটার (১০৪ মাইল) এবং ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ২২ কিলোমিটার (১৪ মাইল)।

এর মাত্র এক মিনিট পর আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৭.৫। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মোরনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

পরপর দুটি শক্তিশালী কম্পনের ফলে কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আতঙ্কিত মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত, আহত বা সামগ্রিক ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং সম্ভাব্য আটকে পড়াদের উদ্ধারে দেশটির প্রায় সব উদ্ধার ও নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..