1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পবিত্র মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা - Janatar Jagoron

পবিত্র মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৬৮ বার পঠিত
হজের আনুষ্ঠানিকতা

১৫ লাখ মুসল্লির তাওয়াফে কেঁপে উঠল মসজিদুল হারাম
অনলাইন ডেস্ক

মক্কার পবিত্র মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হলো হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতা। রোববার (৮ জুন) স্থানীয় সময় সকালে ‘তাওয়াফুল বিদা’ সম্পন্ন করতে মুসল্লিদের ঢল নামে বাইতুল্লাহ শরিফে।

স্রষ্টার মহান ঘর কাবা শরিফকে ৭ বার ঘিরে প্রদক্ষিণ করেন হাজিরা। হজের শেষ দিনে সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী পথ দৌড়ে সম্পন্ন করেন ‘সাঈ’ নামক গুরুত্বপূর্ণ রীতি, যা হজের অপরিহার্য অংশ।

আগামীকাল থেকেই শুরু হচ্ছে হজযাত্রীদের ফিরতি যাত্রা। এর আগে বৃহস্পতিবার (৫ জুন) আরাফাতের ময়দানে হজের কেন্দ্রীয় কার্যক্রম শেষে রাতভর মুজদালিফায় অবস্থান করেন তারা। পরদিন মিনায় ফিরে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছোড়েন, কোরবানি দেন, এবং চুল কর্তন বা মাথা মুণ্ডন করেন হাজিরা।

এ বছর আধ্যাত্মিক এই মহাযাত্রায় অংশ নেন ১৫ লাখের বেশি মুসল্লি—যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঈমানি সংহতির এক মহা মিলনমেলা।

সূত্র: সৌদি গেজেট

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..