1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গুরুতর অসুস্থ ভুগছি : নুসরাত ফারিয়া - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

গুরুতর অসুস্থ ভুগছি : নুসরাত ফারিয়া

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২২৮ বার পঠিত
নুসরাত ফারিয়া

কারাগার থেকে ফিরে কাঁদালেন নুসরাত ফারিয়া তাঁর বার্তায়!
অনলাইন ডেস্ক

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অবশেষে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মুক্তি পান। জেলের দরজা পেরিয়ে বেরিয়েই সবাইকে ধন্যবাদ জানান এই আলোচিত তারকা। এবার এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তিনি।

বিজ্ঞপ্তির শুরুতেই ফারিয়া বলেন, ‘আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজ নিচ্ছেন, সাক্ষাৎকার চাচ্ছেন। আপনাদের এমন উদ্বেগ আর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তবে বেদনাদায়ক সত্য হচ্ছে, আমি এখন মারাত্মক অসুস্থ। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি এবং চিকিৎসার অংশ হিসেবে বাইরের জগতের সঙ্গে আমার সব ধরনের যোগাযোগ আপাতত বন্ধ— এমনকি ফোন ব্যবহার করতেও নিষেধাজ্ঞা রয়েছে।’

এ সময় গণমাধ্যমে কথা বলতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেন নুসরাত। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে কারও সঙ্গে কথা বলতে না পারাটা আমার জন্য কষ্টদায়ক। কিন্তু আমি আশাবাদী, আপনারা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারবেন। আমি বিশ্বাস করি, এই সংকট কাটিয়ে আমি খুব দ্রুত আপনাদের মাঝে সুস্থভাবে ফিরব।’

এরপর ফারিয়া বলেন, ‘গত কিছুদিন আমার জীবনের সবচেয়ে ভয়ানক ও আবেগঘন সময় কেটেছে। মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। কিন্তু মানুষের ভালোবাসা, বন্ধুত্ব আর সাহচর্য আমাকে এগিয়ে চলার সাহস জুগিয়েছে। আমি কৃতজ্ঞ—সবার প্রতি, বিশেষ করে সাধারণ মানুষ যাঁরা নীরবে আমার পাশে ছিলেন।’

সবশেষে ফারিয়া বলেন, ‘বিশেষ ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের সহকর্মীদের, যাঁদের মানবিকতা ও সহানুভূতি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আপনারা পাশে না থাকলে এই অন্ধকার থেকে আলোয় ফিরতে পারতাম না। এই ভালোবাসা ও সহমর্মিতা আমি চিরকাল মনে রাখব। শিগগিরই আবার আপনাদের সামনে ফিরব নতুন উদ্যমে, নতুন আলোয়।’

উল্লেখ্য, এর আগে রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। পরে ভাটারা থানায় ছাত্র আন্দোলনে দায়ের করা এনামুল হক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..