1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডিএমপি কমিশনার: নিষিদ্ধ ছাত্রলীগের রাস্তায় নামা ঠেকানো হবে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ডিএমপি কমিশনার: নিষিদ্ধ ছাত্রলীগের রাস্তায় নামা ঠেকানো হবে

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পঠিত
ডিএমপি কমিশনার
this is a collected or created picture for Janatar Jagoron news.

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের জমায়েতের ডাককে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। দলটির রোববারের এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান গণমাধ্যমকে বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ। তাদের রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না।

জানা গেছে, শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে রোববার রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ কর্মসূচি সম্পর্কে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, রোববার ঢাকা শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

অতিরিক্ত কোনো ফোর্স থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, শুধু জিরো পয়েন্ট নয়, পুরো ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা সবসময় যেভাবে থাকে, তা পর্যাপ্ত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..