শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
খুলনায় মহিলা মাদক চক্রের অন্ধকারে চমকপ্রদ মোড়!
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর এক অভিযানে দৌলতপুর থানাধীন মানিকতলা রেলওয়ে কলোনি এলাকা থেকে ৩০০শ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা সহ ১ জন আসামি গ্রেফতার করেছে । এ সময় অপর একজন পালিয়ে যায়। মঙ্গলবার বেলা ২ টার সময় আসামির বসত ঘর তল্লাশি করে বসতঘরের মধ্যে রক্ষিত ওয়াড্রবের মধ্যে ৩০০শ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৩৫০০০ টাকা জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় খুলনা এর “-খ ” সার্কেল এর উপপরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।