1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শ্রীমঙ্গলে ট্রাকে অবৈধ বালু, ব্যবসায়ী গ্রেফতার! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ট্রাকে অবৈধ বালু, ব্যবসায়ী গ্রেফতার!

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
ব্যবসা

রাতের আঁধারে অবৈধ বালুর কারবার! শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে আটক চোরাকারবারি

অদ্য ১৬ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ রাত ০০:৪০ ঘটিকার সময়, শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) সুজন কান্তি পাল সঙ্গীয় ফোর্সসহ শ্বাসরুদ্ধকর অভিযানে নামে! গোপন সংবাদের ভিত্তিতে, ০৬নং আশিদ্রোন ইউপির পূর্ব টিকরিয়া বটেরতল এলাকায় লেবু মিয়ার দোকান বিল্ডিংয়ের পাশের ফাঁকা জায়গায় হানা দিয়ে তারা হাতেনাতে ধরে ফেলেন চাঞ্চল্যকর এক বালু চোরাচালানের ঘটনা।

একটি ১৫ টনি ট্রাকে অবৈধভাবে উত্তোলিত সরকারি ছড়া ও জমির বালু লোড করা হচ্ছিল, তখনই পুলিশের তৎপরতায় গ্রেফতার হন মোঃ আব্দুছ সালাম (৫৫), পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং-আলীয়াবাদ, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ঘটনাস্থল থেকেই হালকা হলুদ রঙের সিরাজগঞ্জ-ট-১১-০১০৯ রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়, যার মধ্যে মজুত ছিল ৪০০ ঘনফুট সিলিকা বালু, আনুমানিক মূল্য ৮,০০০/- (আট হাজার) টাকা!

অভিযুক্ত আব্দুছ সালাম দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল। পুলিশের তৎপরতায় তার এই অপকর্মের পর্দা ফাঁস হলো! গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এটাই কি প্রথম, নাকি এর পেছনে আরও বড় চক্র সক্রিয়? তদন্ত চলছে…

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..