1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরে ডাকাতি বাড়ছে: প্রবাসী পরিবারদের চরম বিপদ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ডাকাতি বাড়ছে: প্রবাসী পরিবারদের চরম বিপদ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পঠিত
চরম বিপদ

লক্ষ্মীপুরে চোর-ডাকাতের তাণ্ডব: প্রবাসী পরিবারগুলোর জন্য আতঙ্কের নতুন অধ্যায়!

মোঃ ইউসুফ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপশহরে চোর এবং ডাকাতদের তাণ্ডব ক্রমান্বয়ে বেড়েই চলেছে। রাত হলেই গ্রামের একঝাঁক তরুণ ও মুরুব্বী নির্ভয়ে গ্রামের পাহারায় নামেন, তবে একে অপরকে সতর্ক করে দিতে হলেও চোর-ডাকাতদের হামলা থামছে না। গোয়ালঘর থেকে গরু চুরি, বাড়ির ভিতরে ঢুকে মানুষকে বেঁধে রেখে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে নিয়ে যাওয়া হচ্ছে সব কিছু।

এমন পরিস্থিতিতে প্রশাসন একাধিক পদক্ষেপ নিলেও, ডাকাত ও চোরের দলরা যেন এক পা এগিয়ে থাকে। বিশেষ করে রামগতি উপজেলায়, সদর উপজেলার চরাঞ্চলে গবাদি পশু নিয়ে মানুষ ভয়াবহ বিপাকে পড়েছে। মান্দারি ইউনিয়ন, চন্দ্রগঞ্জ, জকসিন বাজার এবং মজুচৌধুরী হাট এলাকায় এই চুরি-ডাকাতির আতঙ্ক যেন আরও জোরালো।

কী রয়েছে গোয়েন্দা সংস্থার রিপোর্টে? জানা যাচ্ছে, পূর্ববর্তী নেতাদের কেউ কেউ আত্মগোপনে থেকে এই চোর-ডাকাত চক্রের সাথে জড়িত। উদ্বেগের বিষয়, বেশিরভাগ ধৃত আসামি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সাথে সম্পর্কিত। এর মধ্যেই জনগণের সচেতনতায় কিছুটা স্বস্তি ফিরলেও, আতঙ্কের কালো ছায়া কাটছে না।

বিশেষত প্রবাসী পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাদেরকে বন্দি করে চুরি করা ছাড়াও, কিছু জায়গায় শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। যদি প্রশাসন আরও শক্ত অবস্থানে না আসে, তবে মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়বে। প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..