শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম
অদ্য ১২ মার্চ ২০২৫, বুধবার সকালে রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এক হৃদয়ছোঁয়া আয়োজনের মধ্য দিয়ে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নূর নবী ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. নিজাম উদ্দীনকে বরণ করে নেয়া হয়। রাউজান প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের পক্ষ থেকে তাঁদের উষ্ণ শুভেচ্ছা ও ফুলেল সংবর্ধনা জানানো হয়, যা এক আবেগঘন মুহূর্তে পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিষু দে, মো. আবদুল মমিন, জিসা চাকমা, সুব্রত কুমার হাজারী, প্রধান শিক্ষক সমিতির সভাপতি অনুপম দাশগুপ্ত, সাধারণ সম্পাদক জুলকর নাইন, সহকারী শিক্ষক সমিতির (উত্তর) সভাপতি কাজী জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সুজিত দেব, সহকারী শিক্ষক সমিতির (দক্ষিণ) সভাপতি পবন চক্রবর্তী, জাতীয়করণ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সমর বড়ুয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক নেতৃবৃন্দ কশ্যপ সরকার, সিদুল চন্দ্র নাথ, চম্পক বরণ দাশ, রতন কুমার দাশ, মোহাম্মদ সোলায়মান, সাধন চন্দ্র বড়ুয়া, নিকাশ বড়ুয়া, টিটন দেব ও সাগর বড়ুয়া।
নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নূর নবী তাঁর বক্তব্যে শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে রাউজানের প্রাথমিক শিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁর আশাবাদ, সম্মিলিত প্রয়াসে শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে, যা রাউজানকে শিক্ষা ক্ষেত্রে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।