সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
জাহিদ হাসান, জামালপুর
জামালপুরের প্রখ্যাত সাংবাদিক, দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল হক জঙ্গী দাদা আর বেঁচে নেই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
নুরুল হক জঙ্গী দাদা ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর লেখনী ও সাহসিকতায় জামালপুরের সাংবাদিকতা পেয়েছে এক নতুন মাত্রা। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।