1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুলের দুই ভবন সহ জমি জব্দের আদেশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুলের দুই ভবন সহ জমি জব্দের আদেশ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত
দুই ভবন সহ জমি জব্দের আদেশ

মো: মিজানুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের দুটি ভবন ও ৫০ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে উত্তরা মডেল টাউন এলাকায় পাঁচ কাঠা জমির ওপর ৬ তলা ভবন ও রাজবাড়ির পাংশাতে ৩০ শতাংশ জমির ওপর তিন তলা ভবন রয়েছে। বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

ওই আবেদনে বলা হয়, জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। তিনি ঢাকা, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্তকালে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আসামি তার এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য এসব সম্পদ ক্রোক করা একান্ত আবশ্যক।

এর আগে গত ১৯ জানুয়ারি একই আদালত জিল্লুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের নাম থাকা ২৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। এসব ব্যাংক হিসাবে জমা আছে ১৪ কোটি ২৫ লাখ টাকা। গত বছরের ১৭ অক্টোবর তাদের তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..