বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর
জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসারের ওপর হামলাকারী ডা. হিটলু তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ঢাকার একটি বাসা থেকে জামালপুরে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
হাসাপাতালের আউটসোর্সিংয়ে জনবল নিয়োগকে কেন্দ্র করে গত সোমবার হাসপাতালের প্যাথলজি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনির অফিস কক্ষে চিকিৎসক ডা: ইকরামুল হক তালুকদার হিটলু ও তার স্ত্রী ডা. শারমিন আক্তার হামলা চালায়। এতে ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি ও হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম আহত হন। এই ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্ত চিকিৎসক ডা. ইকরামুল হক তালুকদার হিটলু আত্ন গোপন করেন। ডক্টরস আ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই ঘটনায় ডা. হিটলু তালুকদারকে গ্রেফতারের দাবিতে আলটিমেটাম দিয়ে আন্দোলন শুরু করে।
জামালপুরে ওসি (ডিবি) নাজমুস সাকিব জানান, ডা. হিটলু তালুকদারকে ঢাকায় গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে। সদর থানার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হবে।