বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
লাল পতাকার আড়ালে চাঁদাবাজি, এবার আর নয়!
বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ স্টাপ রিপোটার
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা প্রত্যেক পণ্যবাহী ট্রাকে ১০০ থেকে ৫০০টাকা পযন্ত চাঁদা দাবি করে। সড়কে লাল পতাকা টাঙিয়ে জোরপূর্বক চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন। আমদানিকারক গ্রুপ, ট্রাক মালিক-শ্রমিক সংগঠন, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং শ্রমিক সমন্বয় কমিটি।
রবিবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সম্মেলনের আয়োজন করে আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি, স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং শ্রমিক সমন্বয় কমিটি।
তারা আরো জানান কয়লা বাড়ি ট্রাক টার্মিনালে মাদক কারবার, জুয়ার আসর, এবং তাদের মালামালের নিরাপত্তা নেই এ বলে ও জানিয়েছেন। তাদের এই অপকর্ম গুলোর যেন দ্রুত ব্যবস্থা নেয়া হয় ডি সি মহোদয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এখানে উপস্থিত ছিলেন সোনা মসজিদ স্থল বন্দর ট্রাক মালিক সমিতির আরিফ উদ্দিন ইতি সাধারণ সম্পাদক। আরো উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানি কারক গ্রুপ। আলমগীর হোসেন সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন সোনা মসজিদ এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব তৈমুর ইসলাম। আরো উপস্থিত ছিলেন সোনা মসজিদ স্থল বন্দর শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মোহা জামির উদ্দিন জুম্মা।
এবং আরো উপস্থিত ছিলেন অন্যান্য ব্যক্তিবর্গরা এবং সাংবাদিকবৃন্দ।