বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
ফুটবল উত্তাপে কাঁপলো রামপুর, টাইগার ক্লাবের গর্জন জয়!
শাকিল রানা, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর রিফাত স্টেডিয়ামে শাজাহানপুর রামপুর আদর্শ ক্লাবের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের এক উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) বিকাল ৫টায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোজাফফর হোসেন চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক
সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা
আমরুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম রেজা
উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা
সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন
উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তোতা
০৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান (আর্মি)
০৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর আলম
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যেমন রাজ্জাক, নুরুজ্জামান শামীম, খোকন, আমিনুর, ছাত্রনেতা মিরাজ মোহন, হাবিবুর রহমান নাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।
এই ম্যাচে টাইগার ক্লাব ২-১ গোলে লায়ন্স ক্লাবকে পরাজিত করে জয়ী হয়। খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শাজাহানপুর উপজেলার খ্যাতিমান রেফারি সোহেল রানা হেলাল।
খেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।