বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ডিবির গোপন অভিযানে ভেঙে গেল ইয়াবা চক্রের জাল!
সানোয়ার হোসেন ছানু, ইসলামপুর প্রতিনিধি
অভিযানে ৫০ পিস ইয়াবা সহ মোঃ ছুলমান আলী ছুরমান(৩২) ও মোঃ রোকনুজ্জামান রুবেল(২৪) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। ছুরমান কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ধোলাউরি দক্ষিন পাড়া এলাকার মোঃ আজমত আলীর ছেলে । রুবেল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া পশ্চিমপাড়া (জামান বাড়ি) এলাকার মরহুক আর বি সুরুজ্জামান(মাষ্টার) এর ছেলে। শুক্রবার(১৩ জুন) দুপুর ২ টায় জামালপুর ডিবির ওসি মো: নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, জামালপুরে জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা স্যারের নির্দেশনায় প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় দেওয়ানগঞ্জ থানার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া এলাকার মোঃ মতিউর রহমান বসত বাড়ির বাহিরের উঠান থেকে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি সাংবাদিকদের আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর এর পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে