1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
"কঠিন কাজ সহজ করতে আল্লাহর সাহায্য প্রার্থনার দোয়া - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম
মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

“কঠিন কাজ সহজ করতে আল্লাহর সাহায্য প্রার্থনার দোয়া

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫১ বার পঠিত
আল্লাহর সাহায্য
this is a collected or created picture for Janatar Jagoron news.

মানুষের জীবন একটি পরীক্ষা কেন্দ্র। এখানে সুখ-দুঃখ, সাফল্য-বিফলতা, সহজতা ও কঠিনতা—সবই আল্লাহর পরীক্ষা। তবে আল্লাহর অসীম রহমত ও ক্ষমাশীলতার উপর বিশ্বাস রেখে, আমরা দুঃখের অন্ধকারে আলোর পথ খুঁজে পাই। এ দোয়া আমাদের সেই শান্তি ও নিরাপত্তার দিকে নির্দেশ করে, যেখানে দুনিয়া এবং আখিরাতের সফলতা নিহিত রয়েছে।

এই দোয়া আমাদের মনে করিয়ে দেয় যে, আল্লাহ তায়ালা তার এক ‘কুন’ শব্দ দ্বারা দুই জাহানের সকল কিছু সৃষ্টি করতে পারেন। তাই, তার কাছে সাহায্য প্রার্থনা করা আমাদের একমাত্র উপায়।

اَللّٰهُمَّ الْطُفْ بِيْ فِيْ تَيْسِيْرِ كُلِّ عَسِيْرٍ، فَإِنَّ تَيْسِيْرَ كُلِّ عَسِيْرٍ عَلَيْكَ يَسِيْرٌ، وَأَسْأَلُكَ الْيُسْرَ وَالْمُعَافَاةَ فِيْ الدُّنْيَا وَالْاٰخِرَةِ، اَللّٰهُمَّ اعْفُ عَنِّيْ فَاِنَّكَ عَفُوٌّ كَرِيْمٌ.


উচ্চারণ: আল্লাহুম্মাল্লুতফ্ বি ফি তায়সিরি কুল্লি আসির, ফা-ইন্না তায়সিরা কুল্লি আসিরিন আলাইকা ইয়াসির, ওয়া আসআলুকাল ইউসরা ওয়াল মুআফাতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা-ফু আন্নি ফা-ইন্নাকা আফুউন কারিম।

অর্থ: হে আল্লাহ! আমার সমস্ত কঠিন পরিস্থিতি সহজ করে দিন এবং আমার উপর রহম করুন। কারণ, মুশকিল দূর করা আপনার পক্ষেই খুব সহজ। (এছাড়া, আপনার জন্য এটি কোনো কঠিন কাজ নয়) আমি আপনার কাছে চাই দুনিয়া ও আখিরাতের সহজতা ও নিরাপত্তা। হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আপনি তো সবচেয়ে দয়ালু এবং পরম দয়ালু।

আকবর এলাহাবাদী খুব সুন্দরভাবে বলেছেন, যিনি এক ‘কুন’ দিয়ে দুই জাহান সৃষ্টি করেছেন, তিনি কি এক আমার মনকে সুখী করতে পারবেন না? দুর্বল মানুষ তো আখিরাত দূরে থাক, দুনিয়ার কষ্টও সহ্য করতে পারে না।

এ দোয়া আমাদের অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় আস্থা সৃষ্টি করে। দুনিয়ার জটিলতা বা আখিরাতের ভয়াবহতা—কোনো কিছুই আল্লাহর সাহায্য ছাড়া কাটানো সম্ভব নয়। আল্লাহর কাছে ক্ষমা ও সহজতার প্রার্থনা আমাদের আত্মিক শান্তি দেয় এবং জীবনকে সহজ ও অর্থবহ করে তোলে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সাহায্য কামনা করা এবং তাঁর ওপর পূর্ণ আস্থা রাখা আমাদের সফলতার মূলমন্ত্র হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..