1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চুলের সেরা প্যাক: সহজ উপায়ে নরম, স্বাস্থ্যকর চুলের যত্ন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

চুলের সেরা প্যাক: সহজ উপায়ে নরম, স্বাস্থ্যকর চুলের যত্ন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পঠিত
চুলের যত্ন

সাদিকা জাহান

চুল নরম করতে এবং চুলের নানা সমস্যা যেমন চুল পড়া, আগার ফাটা ও খুশকি দূর করতে ঘরোয়া কিছু প্যাক ব্যবহার করতে পারেন।

ক্যাস্টর অয়েল+নারকেল তেল

সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও নারকেল তেল মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ পরিধান করে এক ঘণ্টা রাখুন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি শুকনো ও খসখসে চুলের জন্য উপকারী।

ডিম+ক্যাস্টর অয়েল

ডিম ফেটিয়ে তাতে ক্যাস্টর অয়েল মেশান। এই মিশ্রণটি চুলে লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

টক দই+নারকেল তেল

টক দই ও নারকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুন। পরে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন। এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজও করবে।

মেয়োনিজ+দই+ডিম

সমপরিমাণ মেয়োনিজ ও দই নিয়ে একটি ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। ৪০ মিনিট পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল+লেবুর রস+নারকেলের দুধ

এই উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

ডিম+অলিভ অয়েল

অলিভ অয়েলে একটি ডিম ফেটিয়ে মেশান। চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল+কাঠবাদাম তেল

এ দুটি উপাদান সমপরিমাণে নিয়ে চুলে লাগিয়ে কিছু সময় পর ধুয়ে ফেলুন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..