1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে চায় বাংলাদেশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে চায় বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পঠিত
প্রতিশোধের লড়াইয়ে মাঠে নামছে বাংলার টাইগ্রেসরা

অনলাইন ডেস্ক,

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা পাওয়া যেন রোমাঞ্চকর এক নাটকীয় গল্প। পাকিস্তানের কাছে হেরে প্রায় বিদায় নিতে হয়েছিল নিগার সুলতানাদের। তবে ভাগ্যের চাকা ঘুরে যায় শেষ মুহূর্তে—ওয়েস্ট ইন্ডিজ নেট রান রেটের হিসাব মেলাতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপের মূল পর্বে জায়গা পায় বাংলাদেশ। এবার সেই পাকিস্তানের বিপক্ষেই বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। শেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই বিশ্বকাপে এটাই ছিল তাদের একমাত্র জয়, যা পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে রেখেছিল টাইগ্রেসদের। কিন্তু এবার লক্ষ্য একটাই—প্রতিশোধ আর জয়ের উল্লাস।

নিগার সুলতানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে এক বিন্দুও ছাড় নয়। তিনি বলেন, ‘মাঠে নামলে আমি ফাতিমা সানাকে (পাক অধিনায়ক) চিনি না। কারণ, সে আমাকে আউট করতে চাইবে, আর আমি তাকে হারাতে চাই। মাঠে কোনো বন্ধুত্ব নেই, কেবল প্রতিপক্ষ।’

বর্তমানে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে মুখোমুখি লড়াইয়ে এখনো পাকিস্তান ৮-৭ ব্যবধানে এগিয়ে। লাহোরে অনুষ্ঠিত বাছাইপর্বের শেষ ম্যাচেই এগিয়ে যায় ফাতিমা সানারা। কিন্তু এবারের লক্ষ্য ভিন্ন—নারী বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস রচনার প্রস্তুতিতে মুখিয়ে আছে বাংলার মেয়েরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..