1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু - Janatar Jagoron

পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত
পরকিয়া

বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকায় স্ত্রী অন্যত্র চলে যাওয়ার মানসিক আঘাতে রাহুল যাদব (৩২) নামে এক ব্যবসায়ী বিষাক্ত ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। ঘটনার আগে তিনি নিজের ফেসবুক আইডিতে আবেগঘন একটি স্ট্যাটাস দেন।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার (১৫ মে) সদর থানার এসআই আবদুল্লাহ আল সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রাহুল যাদব নামাজগড় ডালপট্টির বাসিন্দা এবং ভোগ্যপণ্য ও বিভিন্ন ধরনের ডাল আমদানির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কয়েক মাস আগে তার স্ত্রী পরকিয়া সম্পর্কের কারণে আট বছরের কন্যাসন্তানকে রেখে অন্য একজনের সঙ্গে চলে যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

মৃত্যুর আগে বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাহুল লেখেন, “নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ভালো লাগছে না। আর ভালো থেকো সবাই। আমার বাবুটাকে তোমরা সবাই দেখে রাখিও। বাবু তুমি ভালো করে মানুষের মতো মানুষ হবে। তুমি গেলে বাবুটাকে আমাদের এতিম করে দিয়ে গেলে। ভালো থেকো। আমিও হয়ত আর থাকবো না এই পৃথিবীতে।” স্ট্যাটাসে তিনি নিজের হতাশা ও জীবনের প্রতি অনীহার কথা প্রকাশ করেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজ ঘরে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রাহুল। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

সদর থানার এসআই আবদুল্লাহ আল সাদিক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..