1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী - Janatar Jagoron
শিরোনাম
রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৭ বার পঠিত
বিএনপি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ সড়কে যে বিপুল জনসমাগম দেখা গেছে, সেখানে উপস্থিত সবাই যে বিএনপির কর্মী তা নয়। মানুষ কেন রাস্তায় নেমেছে—কারণ তাদের বিশ্বাস, বিএনপি এখনো সঠিক পথে রয়েছে। সেই আস্থার জায়গা থেকেই সাধারণ মানুষ সমর্থন জানাতে নেমেছে। এই সমর্থন টিকিয়ে রাখতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে।

শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মত প্রকাশ করলেই পুলিশ গ্রেপ্তার করবে—এ ধরনের পরিস্থিতি আর চলতে পারে না। জনগণ যদি কোনো সমস্যায় পড়ে, তারা যেন নির্ভয়ে তা জানাতে পারে এবং কথা বলতে পারে। একটি কথা বললেই পুলিশ এসে ধরে নিয়ে যাবে—এমন পরিবেশ মানুষ আর মেনে নিতে চায় না। তবে কেউ অপরাধ করলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের কখনো ক্ষমতাসীন দলের কর্মী ভাবা যাবে না। এমন মানসিকতা তৈরি হলেই ক্ষতি অনিবার্য হয়ে উঠবে।

তিনি আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে প্রতিটি স্থানে একজন করে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিতে হবে। তার আগে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। পাশাপাশি নেতাকর্মীদের আচরণে যেন সাধারণ মানুষ অসন্তুষ্ট না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

এছাড়া সবাইকে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন তিনি।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ জিকে গৌছ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কলিম উদ্দিন মিলনসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..