1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা বন্ধে কঠোর সিদ্ধান্ত সরকারের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা বন্ধে কঠোর সিদ্ধান্ত সরকারের

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পঠিত
নৌকা থেকে লঞ্চে

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা পুরোপুরি বন্ধ করতে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, প্রয়োজন হলে এ বিষয়ে বিদ্যমান নীতিমালায় পরিবর্তনও আনা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট এলাকায় যাত্রী নিরাপত্তা, সেবার মান ও সামগ্রিক পরিস্থিতি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা নিয়ন্ত্রণে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। বিশেষ করে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠার প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। কোনো অবস্থাতেই নৌকা থেকে লঞ্চে যাত্রী উঠতে দেওয়া হবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কঠোর থাকব।

তিনি আরও বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কঠোর নজরদারি জোরদার করা হবে। সাধারণ জনগণকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই নিয়ম মেনে চলুন এবং নিজের জীবনের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকুন।

প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে পারাপার ব্যবস্থায় পরিবর্তন এনে ঘাট থেকে কিছুটা দূরে একটি স্থায়ী অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে অনিয়ন্ত্রিত নৌকা-লঞ্চ চলাচল বন্ধ করা সম্ভব হয়।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সম্পর্কে রাজিব আহসান বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। কোনো যাত্রী আমাদের কাছে অভিযোগ করেনি যে তার কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে সরকার ইতোমধ্যে ভাড়া ১০ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে এবং সেটি কার্যকর রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..