1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জুলাই সনদ বাস্তবায়নে জাগপার দুই দিনের কর্মসূচি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নে জাগপার দুই দিনের কর্মসূচি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
জাতীয় পার্টি-১৪ দল নিষিদ্ধের দাবিতে জাগপা রাস্তায়

অনলাইন ডেস্ক ,

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, এবং উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ সাত দফা দাবি নিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

আগামী ১৪ অক্টোবর সকাল ১১টায় ঢাকা যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের সব বিভাগীয় শহরেও মানববন্ধন পালিত হবে। পরদিন ১৫ অক্টোবর জাগপার সব সাংগঠনিক জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় জাগপা পল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, এর আগে দলটি প্রথম দফায় তিন দিন এবং দ্বিতীয় দফায় বারো দিনের কর্মসূচি পালন করেছে। এবার তৃতীয় দফায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হলো।

লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, “শুধু স্বাক্ষর নয়, জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিক আদেশ জারি করতে হবে। কারণ শুধুমাত্র স্বাক্ষরের মাধ্যমে সনদ বাস্তবায়ন ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়বে। পাশাপাশি উক্ত আদেশের ওপর জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে। নির্বাচন ও গণভোট একই দিনে হলে, নির্বাচন মুখ্য হয়ে পড়বে এবং সনদের গুরুত্ব গৌণ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “জুলাই গণহত্যার বিচার শুরু হলেও পিলখানা, শাপলা, মোদিবিরোধী ও লগি-বৈঠা গণহত্যার বিচার আজও দৃশ্যমান নয়। আওয়ামী আমলে সংঘটিত দুর্নীতি, জুলুম ও নির্যাতনের বিচারও হয়নি। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে কূটনৈতিক চাপ প্রয়োগের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হলেও, তাদের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দল এখনো রেহাই পেয়েছে। তাদেরও কার্যক্রম নিষিদ্ধ ও বিচার করতে হবে।”

জাগপা মুখপাত্র বলেন, “ভারতের সঙ্গে আওয়ামী সরকারের গোপন ও অসম চুক্তিগুলো অবিলম্বে প্রকাশ ও বাতিল করা প্রয়োজন। বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্য ও আগ্রাসন আর সহ্য করবে না। দেশ নতুনভাবে গড়তে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন, ভারত প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন এবং সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, হাসমত উল্লাহ, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর সভাপতি শ্যামল চন্দ্র সরকার এবং যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..