1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এনসিপি নেতার টিভি লাইসেন্স নিয়ে মন্তব্য নুরুল হক নুরের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

এনসিপি নেতার টিভি লাইসেন্স নিয়ে মন্তব্য নুরুল হক নুরের

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার পঠিত
“যারা সংসার চালাতে পারে না, তারা টিভির মালিক!”

অনলাইন ডেস্ক ,

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, “শুনেছি এনসিপির দুই নেতা টিভি চ্যানেলের অনুমোদন পেয়েছেন। যাদের নামে লাইসেন্স হয়েছে, তারা নিজের সংসারই ঠিকমতো চালাতে হিমশিম খান। অথচ এখন তারা গণমাধ্যমের মালিক!”

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নুর বলেন, “আমি নিজে একটি দলের প্রধান হয়েও ৫ আগস্টের পর থেকে একই জায়গায় অবস্থান করছি। অথচ যারা একসময় ছোট পত্রিকায় সামান্য বেতনে চাকরি করতেন, তারা এখন টিভি চ্যানেলের মালিক! কীভাবে, কার আশীর্বাদে এটা সম্ভব, তা নিয়ে আমার বিস্ময়ের শেষ নেই।”

তিনি আরও বলেন, “ওয়ান ইলেভেনের সরকার যেমন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল, এই সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি। বরং দেখছি পুরনো স্টাইলে ভাগ-বাটোয়ারা, নিয়ন্ত্রণ আর প্রতিষ্ঠান দখলের রাজনীতি চলছে। ৫ আগস্টের পর একের পর এক গণমাধ্যম কুক্ষিগত হচ্ছে। এটা নতুন সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করেনি।”

উল্লেখ্য, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকার নতুন দুটি বেসরকারি টেলিভিশনের অনুমোদন দিয়েছে—‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’। এর মধ্যে নেক্সট টিভির লাইসেন্স পেয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, যিনি আগে একটি ইংরেজি দৈনিকের সাংবাদিক ছিলেন। অন্যদিকে, লাইভ টিভির লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী। তিনি ছাত্রজীবনে সাংবাদিকতা করলেও এখন সরাসরি রাজনীতিতে নেই।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..