1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হামাসের সম্মতিতে গাজা ছাড়ছে ইসরায়েল, ট্রাম্পের নতুন শান্তি নাটক! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

হামাসের সম্মতিতে গাজা ছাড়ছে ইসরায়েল, ট্রাম্পের নতুন শান্তি নাটক!

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
ট্রাম্পের মধ্যস্থতায় গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু

অনলাইন ডেস্ক ,

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারে অবশেষে সম্মতি জানিয়েছে ইসরায়েল। হামাস যুদ্ধবিরতিতে সায় দিলেই দখলদার বাহিনী প্রথম ধাপে সেনা সরিয়ে নিতে প্রস্তুত। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। খবর রয়টার্সের।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় লিখেছেন, ‘হামাস যুদ্ধবিরতির নিশ্চয়তা দিলেই তা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। জিম্মি ও বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হবে। এরপর আমরা ধাপে ধাপে সেনা প্রত্যাহারের উপযুক্ত পরিবেশ তৈরি করব।’

গত সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত মানচিত্রে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমারেখাও চিহ্নিত ছিল। ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ওই নির্ধারিত সীমারেখা থেকেই প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে।

অন্যদিকে শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে হামাসের প্রতিক্রিয়া এসেছে। তারা জানিয়েছে, উপত্যকার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তর ও সব ইসরায়েলি বন্দি মুক্তিতে তারা সম্মত।
তবে গোষ্ঠীটির নিরস্ত্রীকরণ প্রসঙ্গে কিছু বলা হয়নি। হামাস জানিয়েছে, মধ্যস্থতাকারীদের সহায়তায় অবিলম্বে শান্তি আলোচনায় অংশ নিতে তারা প্রস্তুত। এর পরপরই ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধের নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করে ইসরায়েল চালায় ভয়াবহ বিমান হামলা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..