1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে জামায়াতের সৌজন্য বৈঠক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে জামায়াতের সৌজন্য বৈঠক

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পঠিত
বসুন্ধরায় জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আমীরে জামায়াতের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

দীর্ঘ আলোচনায় বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, উন্নয়ন ও অভিন্ন স্বার্থে সম্ভাব্য নতুন দিক নিয়ে দুই পক্ষ খোলামেলা মতবিনিময় করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি ব্রাজিলের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..