শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সহনীয় নয়, নিঃশ্বাসে জমছে অদৃশ্য বিষ! সতর্ক থাকুন আজই!
অনলাইন ডেস্ক
আজও রাজধানী ঢাকার বাতাস কিছুটা নিঃশ্বাস নেওয়ার মতোই রয়েছে। যদিও সহনীয় মাত্রায় অবস্থান করছে বায়ুমান, তবে বাতাসে ক্ষতিকর কণার উপস্থিতি গতকালের তুলনায় খানিকটা বেশি।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ু বিশ্লেষণকারী সংস্থা আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৮৬। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাস ‘মধ্যম মানের’ বা মাঝারি মানের বিবেচিত হচ্ছে।
বায়ুদূষণের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে আজ ঢাকার অবস্থান ১৩তম। যদিও তা অতটা ভয়ের নয়, তবুও যারা আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য এটি হতে পারে অদৃশ্য এক হুমকি—জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহরের মুকুট উঠেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার মাথায়। শহরটির AQI স্কোর রেকর্ড হয়েছে ১৯৩, যা সরাসরি ‘অস্বাস্থ্যকর’ স্তরে পড়ে। এ তালিকার শীর্ষ পাঁচে রয়েছে আরও যেসব শহর—সৌদি আরবের রিয়াদ (১৫৮), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৭), ভিয়েতনামের হ্যানয় (১৫১), এবং কাতারের দোহা (১২৪)।
আইকিউএয়ার অনুযায়ী, স্কোর ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি এবং ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য ক্ষতিকর। ১৫১–২০০ হলে সেটি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এর পরের ধাপ—২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ হলে তা সরাসরি ‘ঝুঁকিপূর্ণ’। এ অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়।
একিউআই নির্ধারণ হয় পাঁচটি প্রধান দূষক উপাদানের ভিত্তিতে—পিএম১০, পিএম২.৫, এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ নিঃসন্দেহে নিঃশব্দ ঘাতক, যা ধীরে ধীরে শরীরে জমে প্রাণঘাতী রূপ নেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, বায়ুদূষণের কবলে প্রতি বছর বিশ্বে মারা যান প্রায় ৭০ লাখ মানুষ।
বায়ুদূষণের কারণে বাড়ছে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুস ক্যান্সার, COPD ও নানা ধরনের শ্বাসযন্ত্রজনিত সংক্রমণ। আর তাই ঢাকার আকাশে যতই নীল থাকুক, বাতাসের অদৃশ্য দূষণকে হালকাভাবে নেওয়া মোটেই নিরাপদ নয়—মনে করিয়ে দিচ্ছে গণমাধ্যম।