1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রংপুরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বক্তব্য - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

রংপুরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বক্তব্য

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
রংপুরে হিন্দুপাড়ায় হামলা

হামলার পরও রংপুরে ফিরছে শান্তি, প্রশাসনের হস্তক্ষেপে স্বস্তি
অনলাইন ডেস্ক

রংপুরের গংগাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে বিস্তারিত ব্যাখ্যা।

ঘটনার পর বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়ার ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর খোঁজখবর নিতে সোমবার ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। তিনি জানান, হামলার শিকার ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার এখন নিজেদের বাড়িতেই অবস্থান করছেন। তবে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারসহ ৩টি পরিবার আপাতত আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মেরামতকাজ শুরু করেছে জেলা ও উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক আক্রান্তদের সাহস জুগিয়ে বলেছেন, ‘প্রশাসন পাশে আছে, ফিরে আসুন স্বাভাবিক জীবনে।’

পুলিশ সুপার মো. আবু সাইম জানিয়েছেন, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১২টি বসতবাড়ি। এসব বাড়িতে থাকতেন ২২টি পরিবার। অভিযুক্ত রঞ্জনকে আটক করার পর থেকেই তার ঘনিষ্ঠ আত্মীয়রা বাড়িছাড়া। তবে বাকি ১৯টি পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতেই রয়েছেন। নারীদের কেউ কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্বজনদের বাড়িতে উঠেছেন।

পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সেনাবাহিনী ও পুলিশ টহল জোরদার করেছে। সম্প্রীতি ফিরিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধিরাও মাঠে আছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলার ঘটনায় দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার আশ্বস্ত করেন, দোষীরা যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..