1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিমান দুর্ঘটনায় হতাহতদের দেখতে সিএমএইচ-এ উপদেষ্টা সাখাওয়াত হোসেন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বিমান দুর্ঘটনায় হতাহতদের দেখতে সিএমএইচ-এ উপদেষ্টা সাখাওয়াত হোসেন

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

উন্নত চিকিৎসায় এগিয়ে এলো সরকার, সিঙ্গাপুর থেকে চিকিৎসক টিম!
অনলাইন ডেস্ক

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন আজ বুধবার সকালে (২৩ জুলাই) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ আহতদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

তিনি উপস্থিত দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে দীর্ঘসময় ধরে কথা বলেন, দগ্ধ রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসার প্রতিটি ধাপে সর্বোচ্চ গুরুত্ব আরোপের নির্দেশ দেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের তালিকায় রয়েছেন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক এবং উদ্ধারকারী দলের সাহসী সদস্যরা। উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন হাসপাতালে ভর্তি প্রত্যেক রোগীর শয্যাপাশে যান এবং ব্যক্তিগতভাবে তাদের স্বাস্থ্যের খোঁজ নেন। একই সঙ্গে তিনি চিকিৎসকদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ও আন্তরিকভাবে সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

উত্তরার মাইলস্টোনে সংঘটিত এই ভয়াবহ বিমান দুর্ঘটনাকে জাতির জন্য এক গভীর শোকের ঘটনা হিসেবে আখ্যায়িত করে উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ্য লাভ কামনা করেন এবং জানান, সরকারের আন্তরিক প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবরকম সহযোগিতা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক মানের মেডিকেল টিম, যারা গুরুতর আহতদের উন্নত চিকিৎসা প্রদান করছেন।

উপদেষ্টা আরো জানান, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় সিএমএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং গণমাধ্যমকে সার্বিক তথ্য জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..