1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ, আসছে বিশেষ বিসিএস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ, আসছে বিশেষ বিসিএস

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত
আসছে বিশেষ বিসিএস

সরকারি কলেজে শিক্ষক নিয়োগে পিএসসির বিশেষ বিসিএস ধামাকা!
অনলাইন ডেস্ক

দেশের সরকারি কলেজগুলোর দীর্ঘদিনের শিক্ষক সংকট দূর করতে অবশেষে বিশেষ বিসিএস নেওয়ার ঘোষণা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএস-২০২৫ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে পিএসসি এই তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে গণমাধ্যম।

দীর্ঘ সময় ধরে দেশের বহু সরকারি কলেজে শিক্ষকস্বল্পতা একটি ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই ঘাটতি যেমন শিক্ষার্থীদের পাঠদানে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, তেমনি উচ্চশিক্ষার গুণগত মানকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। নিয়মিত বিসিএসের মাধ্যমে শিক্ষক নিয়োগে সময় বেশি লাগায়, শূন্যপদ পূরণে ধীরগতি দেখা দিচ্ছিল।

ফলে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় ক্লাস ব্যাহত হচ্ছিল, আর শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল সীমাহীন। এসব কলেজে একাডেমিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

পিএসসি সূত্রে জানা গেছে, নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা ও আবেদন সংক্রান্ত সময়সূচি খুব শিগগিরই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিক্ষা ক্যাডারে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীদেরকে বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য নিয়মিতভাবে পিএসসির ওয়েবসাইট পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে গণমাধ্যম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..