1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খামেনি হত্যার খবরে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

খামেনি হত্যার খবরে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার পঠিত
খামেনি হত্যা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার সংবাদ ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিক্ষোভ ও অস্থিরতা দেখা দিয়েছে। দেশজুড়ে সংঘর্ষ ও সহিংস ঘটনায় অন্তত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ১০ জন প্রাণ হারান। সেখানে জড়ো হওয়া মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, এসব ঘটনায় অন্তত ৯৬ জন আহত হয়েছেন।

উত্তরের শহর স্কারদুতেও সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বিক্ষোভ চলাকালে জাতিসংঘের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজধানী ইসলামাবাদেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ রেড জোনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে সংঘর্ষ বাধে। এতে দুজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

লাহোর ও পেশোয়ারেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। লাহোরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের বাইরে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন। পেশোয়ার প্রেস ক্লাবের সামনেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্রমাবনতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে পাঞ্জাব সরকার ও ইসলামাবাদ প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। জনসমাবেশ, মিছিল এবং বিক্ষোভ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..