1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, এই ভয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় : খামেনি - Janatar Jagoron

ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, এই ভয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় : খামেনি

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
খামেনি

ইসরায়েল বাঁচাতে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবুও পরাজয় নিশ্চিত!
অনলাইন ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল একমাত্র এই আশঙ্কা থেকে যে, তারা যদি না নামে, ইসরায়েল “পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে”।’

বৃহস্পতিবার (২৬ জুন) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যম, আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল।

খামেনি আরও বলেন, ‘তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কিছুই হাসিল করতে পারেনি। বিজয় হয়েছে ইসলামি প্রজাতন্ত্রের—এটা ছিল যুক্তরাষ্ট্রের মুখে এক জোরালো চপেটাঘাত।’

তিনি যুক্তি দিয়ে বলেন, ‘সব চিৎকার-চেঁচামেচি আর দাবি-দাওয়ার পরও ইহুদিবাদী শাসন কাঠামো ইসলামি প্রজাতন্ত্রের আঘাতে পরাজিত হয়ে ছিন্নভিন্ন হয়েছে।’

যুদ্ধবিরতির পর এবারই প্রথম প্রকাশ্যে এলেন আয়াতুল্লাহ খামেনি। এই প্রথম ভাষণে তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন এবং একে ঐতিহাসিক জয় বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) আল জাজিরার এক প্রতিবেদন জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জায়নবাদীদের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন জানান।

তিনি লেখেন, ‘ভ্রান্ত ইহুদিবাদী শাসনের পতনের জন্য অভিনন্দন।’ তার এ বক্তব্য স্পষ্টভাবে ইসরায়েলকে উদ্দেশ করেই দেওয়া। শিগগিরই তিনি জাতির উদ্দেশে ভিডিও বার্তা দেবেন বলেও জানিয়েছে আল জাজিরা।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, যুদ্ধকালীন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি তেহরানের তার স্বাভাবিক বাসভবনে না থেকে অবস্থান করছেন একটি সুরক্ষিত বাংকারে। তবে যুদ্ধবিরতির পর তার বিষয়ে খুব কমই তথ্য মিলেছে।

বিবিসির ভাষ্যমতে, দীর্ঘমেয়াদি এই যুদ্ধে দেশের অভ্যন্তরীণ পরিবেশ ব্যাপকভাবে পাল্টে গেছে। ফলে সরাসরি বাস্তবতা দেখলে বড় ধাক্কা খেতে পারেন খামেনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..