1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সালমান-শাবনূর জুটির সিনেমা আবার মুক্তি, উচ্ছ্বসিত দর্শক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সালমান-শাবনূর জুটির সিনেমা আবার মুক্তি, উচ্ছ্বসিত দর্শক

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার পঠিত
সালমান-শাবনূর জুটির সিনেমা আবার মুক্তি, উচ্ছ্বসিত দর্শক

ছিলেন এক জীবন্ত রূপকথা। অল্প সময়েই যিনি হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক, কোটি ভক্তের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। স্টাইল, সংলাপ, অভিনয়ের সাবলীলতায় তিনি আজও অপ্রতিদ্বন্দ্বী।

১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পায় সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’। সোহানুর রহমান সোহানের নির্মাণে এই ছবিই সালমান শাহকে রাতারাতি সুপারস্টারে পরিণত করে। শুরুটা করেছিলেন মৌসুমীর সঙ্গে, তবে সবচেয়ে জনপ্রিয় জুটি গড়ে ওঠে শাবনূরের সঙ্গে। এই জুটির একাধিক সুপারহিট সিনেমার মধ্যে অন্যতম ‘জীবন সংসার’।

জাকির হোসেন রাজুর পরিচালনায় ১৯৯৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পাওয়া এ সিনেমায় সালমান-শাবনূরের সঙ্গে ছিলেন সাদাকালো যুগের জনপ্রিয় জুটি ফারুক-ববিতা। রোমান্স, পরিবার, আবেগ আর হৃদয়ছোঁয়া গানে সমৃদ্ধ এই সিনেমাটি সেই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল।

দীর্ঘ সময় পর এবার আবারও সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। সালমান শাহর অগণিত ভক্ত যারা তাকে বড়পর্দায় দেখার সুযোগ পাননি, তাদের জন্য এটি এক আবেগঘন মুহূর্ত। পরিচালক জাকির হোসেন রাজু বলেন, “নতুন প্রজন্মের অনেক দর্শক সালমানকে পর্দায় দেখার স্বপ্ন দেখেন। তাদের জন্যই এই বিশেষ প্রদর্শনী।”

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে চলছে ‘জীবন সংসার’। এর আগেও তারা ‘চাওয়া থেকে পাওয়া’ পুনরায় মুক্তি দিয়েছিল। বিজিবি হলের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বললেন, “দর্শক কমে গেছে, তবু হল চালু রাখতে হচ্ছে। তবে সালমান শাহর সিনেমা মানেই আলাদা উন্মাদনা, এখনো তার একনিষ্ঠ ভক্তদের ভিড় দেখা যায়।”

হয়তো সালমান শাহ আজ নেই, কিন্তু তার ম্যাজিক অমর। সময়ের পর সময় পেরিয়ে গেলেও তার সিনেমাগুলো আজও দর্শকের মনে অদম্য ভালোবাসার জায়গা ধরে রেখেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..