1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিএনপির সঙ্গে বৈঠকে রাশিয়া কূটনৈতিক তৎপরতা ! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বিএনপির সঙ্গে বৈঠকে রাশিয়া কূটনৈতিক তৎপরতা !

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮৭ বার পঠিত
বিএনপির সঙ্গে বৈঠকে

রাশিয়ার বৈঠকে বিএনপি, তবে কী বার্তা লুকানো?
অনলাইন ডেস্ক,

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে।

এই বৈঠকটি অনুষ্ঠিত হয় রোববার (০৪ মে) সকালে গুলশানে, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

এ ছাড়া, গত ২৬ এপ্রিল শনিবার সন্ধ্যায়, বিএনপি নেতৃত্বাধীন দলটি ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক করেছিল। এই বৈঠকটি রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

এভাবে একের পর এক বৈঠক, যেখানে আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠছে, তা বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে নতুন করে চিন্তা করতে বাধ্য করছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..