1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরে চালু হলো সিকিউরিটি অপারেশনস সেন্টার এসওসি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরে চালু হলো সিকিউরিটি অপারেশনস সেন্টার এসওসি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩২ বার পঠিত
NBR

সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) চালু করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি কর্তৃক প্রণীত সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে এসাইকুডা অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যসম্পদের সুরক্ষা জোরদার ও সম্ভাব্য ঝুঁকি কমানোর লক্ষ্যে এনবিআরে সিকিউরিটি অপারেশনস সেন্টার স্থাপন করা হয়েছে এবং এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এনবিআরের একটি বিশেষায়িত দল আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আন্তর্জাতিক মান অনুসরণ করে এসওসির কার্যক্রম পরিচালনা করছে। রোববার এনবিআর চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে নতুনভাবে স্থাপিত জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব এসওসির উদ্বোধন করেন।

এসওসির মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার পরিসরে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার হামলা, ঝুঁকি, সন্দেহজনক তৎপরতা এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে (২৪x৭) নজরদারি, শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..