1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রজ্ঞাপনে তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে উন্নীত করলো সরকার - Janatar Jagoron

প্রজ্ঞাপনে তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে উন্নীত করলো সরকার

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩০৯ বার পঠিত
সচিব

সরকার তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে। রোববার (০৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

উপসচিব রফিকুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, তালিকাভুক্ত কর্মকর্তাদের সচিব পদে উন্নীত করে নামের পাশে উল্লিখিত দায়িত্বে পদায়ন করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।

প্রজ্ঞাপনে মোহাম্মদ মিজানুর রহমানকে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মো. সাইদুর রহমান খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..